Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে সোয়া কেজি হেরোইন উদ্ধার

প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২২ , ৭:১৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩০, ২০২২, ৭:১৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাবলাবোনা এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫ সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে র‌্যাবের একটি দল শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাবলাবোনা এলাকার ৬নং বাঁধের মোড়ের সন্নিকটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ব্যাগে থেকে হেরোইন উদ্ধার করে।

Post Views: 637

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত