Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: আগস্ট ২, ২০২২ , ১০:৫৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২, ২০২২, ১০:৫৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় নবাব অটো রাইস মিলে, ট্রাকে বস্তা উঠানোর সময় চাপা পড়ে শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকদের নাম, জামাল উদ্দিন, তিনি যশোর জেলার কেশবপুর থানার সদরোবাদ গ্রামের মোহাম্মদ সাত্তারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, ট্রাক সাইড করে রাখার সময়, বস্তায় চাপা পড়ে জামাল উদ্দিনের মৃত্যু হয়। নিহত জামাল উদ্দিন ওই ট্রাকের হেলপার ছিলেন বলে প্রাথমিক ভাবে জেনেছে পুলিশ। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে।

Post Views: 557

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত