Print

Broadcasting News Corporation

রাষ্ট্রপতির কাছে জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

প্রকাশিত হয়েছে: আগস্ট ৮, ২০২২ , ৯:২৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৮, ২০২২, ৯:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কারো মুখাপেক্ষী না হয়ে নিজেদের উদ্যোগে মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে জোরালো ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন- ২০২১ পেশ করতে গেলে তিনি এ নির্দেশ দেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদল কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতীয় মানবাধিকার কমিশনকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন। তিনি মানবাধিকার সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেন। মানবাধিকার রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পরামর্শদানের পাশাপাশি এগুলোর বাস্তবায়নে মানবাধিকার কমিশনকে কাজ করারও নির্দেশনা দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।

Post Views: 580

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত