Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে: আগস্ট ৯, ২০২২ , ৫:২৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৯, ২০২২, ৫:২৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আলহাজ্ব মোঃ সামসুর রহমান চৌধুরী (বুলবুল চৌধুরী), নওগাঁ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। “মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের সভাপতিত্বে জাতীয় মহিলা সংস্থার আমিনুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সুলতান আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭জনের মাঝে সেলাই মেশিন বিতরণ, ৩জনকে অনুদানে টাকা প্রদান, ১শ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতার চেক প্রদান করা হয় এবং জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার উদ্যোগে ২০ জনের মাঝে ক্ষুদ্রঋণের চেক প্রদান করা হয়।

Post Views: 611

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত