Print

Broadcasting News Corporation

শিবগঞ্জ কৃষি সম্প্রসারণ দপ্তর পরিদর্শন করলেন নবাগত উপ পরিচালক

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২২ , ১:৫৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২২, ১:৫৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিদর্শন করেছেন নবাগত উপ-পরিচালক ড. পলাশ সরকার। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরে পরিদর্শনে আসেন তিনি। এ সময় দপ্তরের প্রধান ফটকের সামনে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। এ সময় নবাগত উপ-পরিচালক ড. পলাশ সরকার দপ্তরের বিভিন্ন দিক পরিদর্শন করে সার্বিক বিষয়াদি সম্পর্কে কৃষি কর্মকর্তাকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামানসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Post Views: 551

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত