Print

Broadcasting News Corporation

কোম্পানীগঞ্জে রিকশা চালক হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২২ , ৯:৩১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২২, ৯:৩১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিকশা চালক বলরাম মজুমদারকে (১৫) ভাড়ার ১০ টাকা নিয়ে ঝগড়ার জের ধরে হাত-পা বেঁধে শ্বাস রোধ করে হত্যার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক আসামিকে গ্রেফতার করেছে। এ পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নাজমুল হাসান (৩২), বরিশাল জেলার এয়ারপোর্ট থানার শিবপাশা গ্রামের মৃত-হাকেম আলী হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। এর আগে বুধবার কোম্পানীগঞ্জ ও সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। অপর ২ আসামী গ্রেফতার শ্যামল চন্দ্র দাস (৩২), পার্শ্ববর্তী সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের নারায়ণ চন্দ্র দাসের ছেলে। এছাড়া আসামি আবদুল খালেক ওরফে তোতা মিয়া (৫২), উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মাহবুবুল হক মুন্সি বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে। শুক্রবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীর (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, আসামিরা চলতি বছরের ৩১ জানুয়ারি রিকশা চালক বলরাম মজুমদারকে(১৫)কে বসুরহাট কলেজ রোড থেকে যাত্রী হিসেবে তার অটোরিকশায় উঠে উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মহিষের ডগি এলাকায় নিয়ে যায়। সেখানে পৌঁছে ইউনুছ চৌকিদারের বাড়ির পূর্ব পাশে কৃষি জমিতে নিয়ে বলরামকে শ্বাসরোধ করে হত্যা করে। নিহত বলরাম (১৫) উপজেলার চর হাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সনাতন মহাজন বাড়ির লনি গোপালের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। চলতি বছরের ৩১ জানুয়ারি দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে রিকশা চালক বলরামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসপি আরও জানায়, আসামি শ্যামল চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদে জানা যায় ভিকটিম বলরাম মজুমদারের সঙ্গে ঘটনার ৪-৫ দিন পূর্বে অটোরিকশার ১০ টাকা ভাড়া নিয়ে ঘটনার সাথে জড়িত পলাতক ২ জন আসামির সাথে ঝগড়া হয়। সেই ঝগড়াকে কেন্দ্র করে আসামিরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে আসামি আব্দুল খালেক ওরফে তোতা মিয়ার কাছে ২৭ হাজার-টাকায় অটোরিকশা বিক্রয় করা হয়। রিকশা বিক্রয়ের ৫ হাজার টাকা অপর আসামি শ্যামল চন্দ্র দাসকে ভাগ দেওয়া হয়।

Post Views: 609

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত