ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে ঝরে পড়া তাল উঠাতে গিয়ে খালের পানিতে ডুবে মোঃ হাসান(৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পূর্ব হাজীপুর কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান পূর্ব হাজীপুর গ্রামের আবদুর সোবহানের পুত্র হয়। হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আজিম মির্জা জানান, ৭নং ওয়ার্ডের পূর্ব হাজীপুর গ্রামের উপর দিয়ে যাওয়া গবাদিয়া খাল পাড়ে তাল গাছ থেকে ঝরে পড়া একটি তাল পড়তে দেখে মোঃ হাসান কোমরে গামছা পরিয়ে তাল উঠাতে গিয়ে খালে পড়ে যায়। এ সময় খালে থাকা কচুরিপানার কারনে পানি থেকে আর উঠতে পারেনি। অনেক খোঁজা খুঁজির পর চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে খালে জাল ফেলে এবং ডুবুরিরা যেখানে পড়েছে সেখান থেকে অনেক দুরে জালে আটকা পড়ে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় চেয়ারম্যান ও পরিবারের সদস্যরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত