Print

Broadcasting News Corporation

১৭ বছর পর সিরিজ বোমা হামলার আসামি জেএমবি সদস্য গ্রেফতার

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২২ , ৬:৪৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৬, ২০২২, ৬:৪৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার আসামি জেএমবি সদস্য মোঃ আল মাসুমকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত মোঃ আল মাসুম ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ডাঃ আব্দুস সালামের ছেলে এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীনের সদস্য। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১৫ আগস্ট) মধ্যরাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বলেন, সিরিজ বোমা হামলা মামলার আসামি জঙ্গি সদস্য মোঃ আল মাসুম কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থান করছেন বলে আমাদের কাছে তথ্য আসে। ওই তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি স্থানসহ সাড়ে চারশো স্পটে প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় নিহত হন দু’জন এবং আহত হয় দুই শতাধিকের বেশি মানুষ। ওই সময় জেএমবি’র সিরিজ বোমা হামলায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়।

Post Views: 623

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত