Print

Broadcasting News Corporation

বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৭, ২০২২ , ৭:১৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৭, ২০২২, ৭:১৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু এমন একটি আদর্শ-যাকে কোনোভাবেই হত‍্যা করা যাবেনা। বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাঁর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা থাকলে দেশ সবল থাকবে। বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে পারবো না। স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মাধ‍্যমেই তাঁর প্রতি সম্মান জানাতে পারবো। প্রতিমন্ত্রী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ৭ মার্চ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ সকল শহিদ স্মরণে ‘শোক থেকে শক্তির অভ্যুদয়- স্বপ্নপূরণের দৃঢ় প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে কেউ ভাবতে পারেনি। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে দাঁড় করাতে পেরেছিলেন। সে সময় প্রবৃদ্ধি ছিল প্রায় ৯ দশমিক ৬ ভাগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার মানুষ সঠিক ধারায় ফিরেছিল। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা জানতো শেখ মুজিবকে হত‍্যা না করলে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবেনা। বঙ্গবন্ধুকে হত‍্যা একটি পারিবারিক হত‍্যাকাণ্ড নয়; এটা বাংলাদেশকে হত‍্যা করার ষড়যন্ত্র। বঙ্গবন্ধুর উত্তারাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মানবাধিকার নেতৃবৃন্দ মানবাধিকার নিয়ে এখন অনেক কথা বলছেন। কিন্তু তারা কি কখনো শিশু রাসেল হত‍্যা, গর্ভবতী মাকে হত‍্যার প্রতিবাদ করেছেন? কোথাও কথা বলেছেন? ১৫ আগস্ট মানবাধিকার লংঘিত হয়েছে -সে বিষয়ে কোথাও বলেছেন? রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় শোক দিবস উপলক্ষ‍্যে রোকেয়া হল শাখা ছাত্রলীগ আয়োজিত ‘মহাকালের মহানায়ক’ শীর্ষক আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রোকেয়া হলের শিক্ষার্থী সীমা মন্ডলের আঁকা বঙ্গবন্ধুর ছবি উন্মোচন করা হয়।

Post Views: 496

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত