Print

Broadcasting News Corporation

ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি জসীম ও মহাসচিব প্রণব

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৯, ২০২২ , ৮:৪৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৯, ২০২২, ৮:৪৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের নির্বাহী পরিষদে মো. জসীম উদ্দিন সভাপতি এবং প্রণব কুমার ভট্টাচার্য্য মহাসচিব নির্বাচিত হয়েছেন। শুক্রবার সার্কিট হাউস রোডের তথ্য ভবনে এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুরে দুইঘন্টার বিরতিসহ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ২৭ সদস্যের নির্বাহী কমিটির শুধু সভাপতি পদে ভোট গ্রহণ করা হয়। অন্যান্য পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে মো. জসীম উদ্দিন ১০৭ ভোট এবং ফায়জুল হক ৬৪ ভোট পান। মোট ২১২ জন ভোটারের মধ্যে ১৭২ জন ভোট প্রদান করেন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান ভোটের ফলাফল ঘোষণা করেন।
এসোসিয়েশনের দুই বছর মেয়াদী নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহসভাপতি খালেদা বেগম, মো. আব্দুল জলিল ও মোহাম্মদ আলী সরকার; যুগ্মমহাসচিব মুহা. শিপলু জামান, মোহাম্মদ ওয়ারেছ হোসেন ও ফারহানা রহমান; কোষাধ্যক্ষ আব্দুল্লাহ শিবলী সাদিক, সাংগঠনিক ও আন্তঃসার্ভিস সচিব এ এইচ এম মাসুম বিল্লাহ, দপ্তর সচিব এ এম ইমদাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সচিব ফাহিমা জাহান, কল্যাণ ও ক্রীড়া সচিব আশরোফা ইমদাদ, সংস্কৃতিক সচিব মাহবুবুর রহমান, তথ্যপ্রযুক্তি সচিব মোহাম্মদ সায়েম হোসেন। কমিটির নির্বাহী সদস্যরা হলেন- মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, মো. তৈয়ব আলী, নাসরীন জাহান লিপি, দীপাংকর বর, চৌধুরী সাহেলা পারভীন, মো. মনিরুজ্জামান খান, মো. জাকির হোসেন, রেজাউল রাব্বি মনির, মো. রুবেল রানা এবং কে এম খালিদ বিন জামান। এসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক বিদায়ী কমিটির সভাপতি স. ম. গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী জালাল উদ্দিন পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য।

Post Views: 568

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত