Print

Broadcasting News Corporation

জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৯, ২০২২ , ৮:৫০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৯, ২০২২, ৮:৫০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি এডভোকেট মশিউর মালেক, সহ-সভাপতি এডভোকেট আব্দুল খালেক মিয়া, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা, যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ ওসমানী, যুগ্ম সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন শাহিন, সুপ্রিম কোর্ট বার শাখার উপদেষ্টা এডভোকেট মনিরুজ্জামান, সুপ্রিম কোর্ট বার শাখার আহ্বায়ক এডভোকেট গৌরাঙ্গ চন্দ্রকর, সৌদি আরব শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম, সিলেট জেলা শাখার সভাপতি শামসুল আলম, গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রমতোষ কুমার-সহ সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও অন্যান্য শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 561

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত