Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে তিন সাংবাদিক পেলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান

প্রকাশিত হয়েছে: আগস্ট ২১, ২০২২ , ৫:২৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২১, ২০২২, ৫:২৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক অনুদান পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৩ সিনিয়র সাংবাদিক। রবিবার চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তাদের হাতে চেক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল শুকরানাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ও জনপ্রতিনিধিবৃন্দ। অনুদান-প্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন, দৈনিক ইনকিলাবের মাহবুবুল আলম, দৈনিক আমার সংবাদের আজিজুর রহমান শিশির ও মাছরাঙা টেলিভিশনের ডাবলু কুমার ঘোষ। তিন সাংবাদিককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকার চেক প্রদান করা হয়।

Post Views: 567

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত