Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশিত হয়েছে: আগস্ট ২১, ২০২২ , ৮:০৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২১, ২০২২, ৮:০৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে ৫মামলার আসামি জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. হাফেজ আলাউদ্দিন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমির এবং সেনবাগ উপজেলার দেবীসিংহপুর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে। রবিবার (২১ আগস্ট) বিকেলে ৪টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাজীপুর গোলাবাড়িয়া নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেছেন, রবিবার বিকেল ৪টার দিকে জেলা বিশেষ শাখার পিএফ তালিকাভুক্ত নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আলাউদ্দিনকে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাজীপুর গোলাবাড়িয়া নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও সুধারাম থানার পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে।

 

Post Views: 645

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত