Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে: আগস্ট ২২, ২০২২ , ৮:১৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২২, ২০২২, ৮:১৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম আজমল হক বাদশার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর লালানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুনাল মুখার্জী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম ও দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর রেজাসহ অন্যরা। শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 

Post Views: 600

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত