ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ফরহাদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা প্রতিনিয়ত এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা এখনো সক্রিয়। তাই তাদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত