Print

Broadcasting News Corporation

বেগমগঞ্জে ধর্ষণের পর অন্তঃসত্ত্বাকে মারধর

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৫, ২০২২ , ১০:০৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৫, ২০২২, ১০:০৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের পর অন্তঃসত্ত্বাকে (২২) মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৪ আগস্ট) দিনগত রাতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোমেনার (মেম্বার) ছেলে রোমান (৩৫) গত রমজান ঈদের পর থেকে ভয়ভীতি দেখিয়ে ওই যুবতিকে ধর্ষণ করে। এ ঘটনার ১ মাস পর বিষয়টি সে তার মাকে জানায়। এতে ধর্ষকের পরিবারের সদস্য উল্টো ক্ষিপ্ত হয়ে উঠে। বর্তমানে ৩ মাসের অন্তঃসত্ত্বা ওই যুবতি। এর জের ধরে গত বুধবার বিকেলে ঘরের পাশের পুকুর ঘাটে কাজ করছিল ওই অন্তঃসত্ত্বা। এসময় রোমান ও তার ভাই রুবেল এসে তাকে এলোপাথাড়ি কিল ঘুষি মেরে জখম করে ফেলে যায়। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Post Views: 620

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত