ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ করাত কল বিরোধী অভিযান চালিয়েছে উপজেলা বন বিভাগ। বুধবার বিকালে বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞার নির্দেশনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলায় লাইসেন্স বিহীন অবৈধ ৪ টি করাত-কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ১টি করাত কল মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও লাইসেন্স না পাওয়া পর্যন্ত মিল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার। এ সময় উপজেলা বন কর্মকর্তা শামছুদ্দিনসহ এসএফপিসির স্টাফ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা বন কর্মকর্তা শামছুদ্দিন জানান, লাইসেন্স বিহীন এসব অবৈধ করাত কল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত