Print

Broadcasting News Corporation

বঙ্গবন্ধুর শান্তি ও প্রগতির মতাদর্শই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির মূল শক্তি

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২২ , ৭:৫৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৭, ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর শান্তি ও প্রগতির মতাদর্শই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির মূল শক্তি। তিনি মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই মুক্তিযুদ্ধের চেতনানির্ভর একটি সময়োপোযোগী আধুনিক রাষ্ট্র গঠনের জন্য উন্নয়নের শক্তভিত নির্মাণ করেছিলেন। একটি রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় এমন কোনো বিষয় নেই যা তিনি স্পর্শহীন রেখেছেন। রাজনীতিবিদ এবং ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর মহানুভবতা, আদর্শিক সংগ্রাম, কষ্ট স্বীকার ও আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে বিরল। প্রতিমন্ত্রী শনিবার অনলাইনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আয়োজি বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও শোকাবহ ১৫ আগস্ট র্শীষক আলোচনা সভায় সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্বালানি ও বিদ্যুৎকে অর্থনৈতিক মুক্তির অন্যতম খাত বিবেচনা করেছিলেন। গ্রাম-গঞ্জের প্রতিটি মানুষ যাতে বিদ্যুৎ পায়, সেজন্য তিনি বিদ্যুৎকে সংবিধানের অংশ করেছিলেন, যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বঙ্গবন্ধুর দূরদর্শিতা বোঝা যায় তাঁর আরেকটি যুগান্তকারী সিদ্ধান্তে। মৃত্যুর মাত্র ৫ দিন আগেও তিনি শেল ওয়েল কোম্পানির কাছ থেকে পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে নেন, যেখান থেকে আমরা এখনো দেশের প্রায় ৪০ ভাগ গ্যাস পাচ্ছি।
তিনি বলেন, ২০০৯ সালের পূর্বে সারাদেশে দিনে ১৬-১৮ ঘন্টা বিদ্যুৎ থাকতো না। সেই কঠিন অবস্থা থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়ে শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা নাজুক, জ্বালানির বাজারকে করেছে চরমভাবে অস্থিতিশীল। গত মাসের তুলনায় এ মাসের বিদ্যুতের অবস্থা ভালো, আরো ভালো অবস্থায় যাবে। জ্বালানির ক্ষেত্রেও ভালো অবস্থা হবে। এসময় তিনি সকলকে ধৈর্য্য ধরার অনুরোধ করে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, নির্ধারিত সময়ের পূর্বেই বাংলাদেশ সুখী-সমৃদ্ধ, সোনার বাংলায় পরিণত হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক মুখ্য সচিব ডঃ কামাল আব্দুল নাসের চৌধুরী। অন্যান্যের মাঝে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান।

Post Views: 514

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত