Print

Broadcasting News Corporation

৬ষ্ঠ এডিনবার্গ সামিটে বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দের সঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২২ , ১০:১২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২২, ১০:১২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ শনিবার স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের স্কটিশ পার্লামেন্টের ডিবেটিং চেম্বারে ৬ষ্ঠ এডিনবার্গ আন্তর্জাতিক কালচারাল সামিটের দ্বিতীয় দিনের অধিবেশনে যোগদান করেন। অধিবেশনের পাশাপাশি ডিবেটিং চেম্বার লবিতে তিনি ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। সামিটে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিনিধিদলের প্রধান হরিয়ানা রাজ্যের শিক্ষা ও পর্যটন মন্ত্রী কানওয়ার পাল এর সঙ্গে প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় দু’দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণসহ সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সংস্কৃতি প্রতিমন্ত্রী স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আনিস চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্ট মেম্বার ও ছায়া সংস্কৃতি মন্ত্রী ফয়সল চৌধুরী, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম এবং বাংলাদেশ হাইকমিশন অফিস ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘Culture and a Sustainable Future’ শীর্ষক তিন দিনব্যাপী (২৬-২৮ আগস্ট) এ আন্তর্জাতিক কালচারাল সামিটে সংস্কৃতি প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

Post Views: 434

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত