Print

Broadcasting News Corporation

শোক দিবস উপলক্ষে পাবনায় যুব মহিলা লীগের আলোচনা সভা

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২২ , ৯:৪৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩১, ২০২২, ৯:৪৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আবদুল জববার, উত্তরাঞ্চল প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পাবনা জেলা যুব মহিলা লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. আরেফা খানম শেফালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি আইরিন কিবরিয়া কেকা, তাসমিনা রহমান শম্পা, এ্যাড. ফাহিমা সুলতানা রেখা, তাওহিদা তামমান স্বাতী, সাদিয়া আফরিন কথা, এ্যাড. সানজিদা পারভিন দীপা, শিউলী আকতার, রাবেয়া খাতুন সুমী (মিশু), বর্ষা চৌধুরী, এ্যাড. ফুলমতি, অফিস সহকারী নয়ন প্রমুখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ আগস্ট নিহত সকলের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল পরিচালনা করে জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আব্দুস শাকুর।

Post Views: 564

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত