Print

Broadcasting News Corporation

রাজনগরে পুকুর থেকে গলায় কলসি বাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২২ , ১০:০০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩১, ২০২২, ১০:০০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামে বুধবার (৩১ আগস্ট) দুপুরে গলায় কলসি বাধা অবস্থায় বাড়ির পিছনের পুকুর থেকে ৪ সন্তানের জননী মিনা বেগম (৪০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী লেচু মিয়া ও শাশুড়িকে আটক করা হয়েছে। মেয়ের পরিবারের দাবি তাকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়েছে। সূত্রে জানা গেছে, গৃহবধূ মিনা বেগম (৪০) এর মরদেহ বাড়ির পিছনের পুকুরে ভেসে উঠে। এ সময় স্থানীয়রা মরদেহ দেখে রাজনগর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Post Views: 727

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত