Print

Broadcasting News Corporation

নদীগর্ভে বিলীন স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক ও গণশিক্ষা সচিব

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২২ , ১০:২০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩১, ২০২২, ১০:২০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নদীগর্ভে বিলীন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার অবকাঠামোবিহীন তিন থোপা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধালিপাটাধোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের অবকাঠামো ও শিখন পদ্ধতি নিয়ে ঢাকা থেকে অনলাইনে বুধবার মতবিনিময় করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান। গণশিক্ষা সচিব শিক্ষক-শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নদী ভাঙনের ফলে নিদারুণ দুর্দশায় পতিত এলাকাবাসীর প্রতি তার সহানুভূতি প্রকাশ করে ভাঙন রোধ ও দ্রুততম সময়ের মধ্যে বিদ্যালয়ের নতুন অবকাঠামো নির্মাণের আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও গাণিতিক বিষয়ের দক্ষতা যাচাই করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও মানসিক উত্তরণে দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষক-শিক্ষার্থীরা তাদের মাঝে সচিবকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানে এরকম কার্যক্রম অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন।

Post Views: 708

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত