Print

Broadcasting News Corporation

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১৪টি স্পটে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২২ , ৮:৪৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১, ২০২২, ৮:৪৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১৪টি স্পটে বিআরটিএ’র ৯টি ভ্রাম্যমাণ আদালত তাদের কার্যক্রম পরিচালনা করে। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় এবং রুট ভায়োলেশন/রুট পারমিট না থাকা, হাইড্রোলিক হর্ন, ফিটনেস না থাকা, ওয়েবিল ও অন্যান্য অপরাধের দায়ে ৮৪টি বাসের বিপরীতে ৮৪টি মামলায় মোট ৩ লাখ ৪৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রুট পারমিট না থাকায় একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়। বিআরটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন।

Post Views: 638

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত