Print

Broadcasting News Corporation

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার এর শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২২ , ৯:১৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১, ২০২২, ৯:১৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ০১ সেপ্টেম্বর ২০২২ তারিখ, বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লীডার মফিজুল হক এর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করেছে। এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভুমিকা এবং স্বাধীনতা পরবর্তী বিমান বাহিনী বিনির্মাণে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা এই বীর মুক্তিযোদ্ধাকে কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে। এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ০১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। উল্লেখ্য, উক্ত দুর্ঘটনায় একই সাথে স্কোয়াড্রন লীডার মফিজুল হকও শাহাদাত বরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনী দিবসটি পালনের উদ্দেশ্যে সকল ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহতাআলার কাছে প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও বেসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু মরহুমদ্বয়ের কবরে ফাতেহা পাঠের আয়োজন করে।

Post Views: 559

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত