Print

Broadcasting News Corporation

তৃতীয় লিঙ্গের সদস্যগণ ওএমএস কার্যক্রমে অগ্রাধিকার পাবেন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২, ২০২২ , ১০:৫৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২, ২০২২, ১০:৫৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংগৃহীত চিত্র।

সাভার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তৃতীয় লিঙ্গের সদস্যগণ ওএমএস কার্যক্রমে অগ্রাধিকার পাবেন বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল অডিটোরিয়ামে তৃতীয় লিঙ্গের সাংস্কৃতিক সংগঠন কন্নড় এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত কন্নড় সাংস্কৃতিক উৎসব ২০২২ এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ গৃহহীন থাকবে না।’ সে লক্ষ্যে সরকার গৃহহীনদের আশ্রায়ন প্রকল্পে ঘরবাড়ি দিচ্ছে। তৃতীয় লিঙ্গের সদস্যগণও ঘরবাড়ি পাচ্ছে। সামাজিকভাবে তাদের ক্ষমতায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জীবনমান উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয়। ২০১৯ সালে তারা স্বতন্ত্র লিঙ্গীয় পরিচয়ে ভোটাধিকার লাভ করে। বর্তমানে তারা পাসপোর্ট গ্রহণ করছে নিজস্ব পরিচয়ে। সাধন চন্দ্র মজুমদার বলেন, একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়- বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তাদের থেকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আহ্বান জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এর সভাপতিত্বে উৎসবের উদ্বোধক ছিলেন মানিকগঞ্জের সংসদ সদস্য মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। স্বাগত বক্তব্য রাখেন কন্নড় এর সভাপতি মিষ্টি চৌধুরী। পরে তৃতীয় লিঙ্গের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Post Views: 497

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত