Print

Broadcasting News Corporation

তেঁতুলিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২২ , ১০:২৭ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২২, ১০:২৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই গ্রাম হিরোইনসহ আবু হানিফ ওরফে হানি (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের হরবাবী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হানিফ একই গ্রামের সামসুল হকের ছেলে। থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদ আসে মাদক কেনাবেচার হচ্ছে। সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় পুলিশ টিম নিয়ে উপজেলার দেবনগড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় হানিফের বাড়ির সামনে পুলিশ অবস্থান করলে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে হানিফকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে দুইটি পৃথক পুটলিতে দুই গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য মোট ৬ হাজার টাকা। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, আটক হানিফের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

Post Views: 598

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত