Print

Broadcasting News Corporation

ভোটের মাধ্যমে নির্বাচনের মাঠে মোকাবিলা হবে: শিল্পমন্ত্রী

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২২ , ১০:৫২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২২, ১০:৫২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সংগৃহীত চিত্র।

মনোহরদী, নরসিংদী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বাংলাদেশে সকলের নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার আছে। এখানে সবাই যার যার মতাদর্শের রাজনীতি করবে। অস্ত্র দিয়ে নয়, ভোটের মাধ্যমে নির্বাচনের মাঠে মোকাবিলা হবে। শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের শেখের বাজার বাজিতপুর রোডের সাভারদিয়া মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল গেইট উদ্বোধন শেষে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কেউ কারো অনুভূতিতে আঘাত হানবে আমরা তা চাই না। জনগণ আর কোনো প্রকার অপকর্ম এই বাংলার মাটিতে হতে দেবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী। জেলা পরিষদের প্রশাসক আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ।

Post Views: 576

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত