Print

Broadcasting News Corporation

প্রেমের জন্য বাংলাদেশে: ৬ মাস পর দেশে ফিরলেন ভারতীয় যুবতী

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২২ , ১০:১৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২২, ১০:১৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রেমের জন্য ভারত থেকে বাংলাদেশে আসা এক যুবতী চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার টার দিকে আইনি প্রক্রিয়া শেষে তাকে দেশে পাঠানো হয়। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনারের ডেপুটি কনসোলার দেবব্রত চক্রবর্তী, বিজিবির দর্শনা আইসিপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, কুষ্টিয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জহির উদ্দিন, ভারতের পক্ষে বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার এস এ নগেন্দ্র হালদার, গেদে ইমিগ্রেশন ইনচার্জ সন্দীপ তেওয়ারি, নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ বাপিন মুখার্জী, গেদে কাস্টমস সুপার অজয় নারায়ণ রায়, কাস্টমস ইন্সপেক্টর প্রশান্ত কুমার ঘোষ প্রমুখ।
দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ আবু নাইম জানান, বছর দুয়েক আগে অনলাইনে ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে পরিচয় হয় কুষ্টিয়া সদর উপজেলার কুমার গাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হালিমের ছেলে ওমর আলীর (১৭) সাথে। পরে ২০২১ সালের ১৪ নভেম্বর সাতক্ষীরা সীমান্ত দিয়ে প্রেমের টানে কুষ্টিয়ায় ওমর আলীর আসে। পরদিন কুষ্টিয়া আদালতে নোটারী পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তন করে দুজন বিয়েও করেন। পরে চলতি বছরের ২১ মার্চ রাতে তাকে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট উদ্ধার করে। পরদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। তখন বয়স কম হওয়ায় তাকে কুষ্টিয়ার সামাজিক ও প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রে রাখার নির্দেশ দেন আদালত।

Post Views: 666

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত