Print

Broadcasting News Corporation

প্রতিবন্ধী যুবককে অপহরণের অভিযোগে দুই জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২২ , ১১:০৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২২, ১১:০৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এ সময় অপহৃত প্রতিবন্ধী যুবককে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জের রেজ্জাকপুর মধ্যমনি গ্রামের টিক্কা মিয়া চৌকিদার বাড়ীর ইসমাঈল ফকিরের ছেলে আসামী ১। মো: জসিম উদ্দিন রাজু (৪৫) এবং নোয়াখালী সদরের কাদিরহানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের মোঃ মোস্তফা মিয়ার ছেলে মোঃ দুলাল (৪৮)। রবিবার ( ৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে বেগমগঞ্জ পৌরসভাস্থ কন্ট্রেকটার মসজিদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ভুক্তভোগী খোরশেদ আলম সাগর একজন বুদ্ধি প্রতিবন্ধী। তার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। র‍্যাবের নিকট ভুক্তভোগী পরিবারের অভিযোগ এবং বেগমগঞ্জ থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির মামলার সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা চালিয়ে আসামিদের গ্রেফতার করে এবং ভুক্তভোগী সাগরকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা খোরশেদ আলম সাগরকে অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

Post Views: 509

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত