Print

Broadcasting News Corporation

চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২২ , ৯:০২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২২, ৯:০২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে সাজু আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সাজু আহমেদ (২২) একই উপজেলার হাতিভাঙ্গা গ্রামের কাশেম আলীর ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, বিকেলে গ্রামের ভৈরব নদী থেকে পাটখড়ি তুলছিলেন সাজু। হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Post Views: 479

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত