Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২২ , ৯:১২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২২, ৯:১২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পতিত জমি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিজানুর রহমান বাবু (২২) উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, রোববার রাত ৮টার দিকে নিহত যুবকের বাড়ির অদূরে একটি পতিত জমি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী। তিনি বলেন, রোববার বিকেল ৪টার দিকে বাবু তার বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যার দিকে তার মরদেহ একটি পতিত জমিতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তার শরীরে কোন আঘাতে চিহৃ নেই। ওসি আরও জানায়, তাৎক্ষণিক মৃত্যুর কোন কারণ জানা যায়নি। তবে নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা যায়। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

Post Views: 434

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত