Print

Broadcasting News Corporation

চুয়াডাঙ্গায় গুজব প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২২ , ৯:২৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২২, ৯:২৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গায় গুজব প্রতিরোধে করণীয় শীর্ষক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা-৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুর রহমান , চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় গুজব প্রতিরোধে জেলার ফেসবুক ও ইউটিউব মনিটরিংসহ সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। এছাড়া গুজব প্রতিরোধে মূল ধারার গণমাধ্যম-কর্মীরা এসময় নানা দিক তুলে ধরেন।

Post Views: 475

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত