ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় বলা হয়, ড. আকবর আলী খানের লেখালেখি এবং সৃজনশীল কর্মকান্ডের স্মৃতি আমাদের কাছে ‘সামাজিক দায়বদ্ধতা’র প্রতীক হিসেবে চিরজাগরূক থাকবে। এই মৃত্যু তাঁর সাথে বাহ্যিক সম্পর্কের ইতি টানলেও জীবনকালে তিনি যে অবদান রেখে গেছেন, তাঁর চিরবিদায়ে কখোনোই তা মলিন হবে না। তাঁর মানবকল্যাণ ভাবনা চিরদিন জনগণের প্রেরণার উৎস হয়ে থাকবে। ড. আকবর আলী খানের পরিবারবর্গের প্রতি ওয়ার্কার্স পার্টি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। সংবাদ বিজ্ঞপ্তির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত