Print

Broadcasting News Corporation

টুঙ্গিপাড়ায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২২ , ২:০৮ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২, ২:০৮ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সংগৃহীত চিত্র।

গোপালগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রী শুক্রবার টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১০১তম শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মনিরুছ সালেহীন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বৈশ্বিক মন্দা ও করোনার অভিঘাতেও দেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। দেশের এ উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কল্যাণের কথা বিবেচনা করে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, এই ব্যাংক থেকে ইতোমধ্যে লক্ষাধিক প্রবাসী কর্মী সেবাগ্রহণ করেছে। বিদেশগামী কর্মীদের ঋণ প্রদানসহ বিদেশফেরত কর্মীদের আর্থসামাজিকভাবে পুনর্বাসনে ভূমিকা রাখছে এ ব্যাংক। তিনি এ সময় বৈদেশিক কর্মসংস্থানে দালালের দৌরাত্ম ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ইলিয়াস হোসেন সরদার প্রমুখ। এর আগে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

Post Views: 528

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত