Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২২ , ২:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২, ২:৫৬ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে ‘মার্কস অ্যাক্‌টিভ স্কুল চেস চ্যাম্পস’ স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ‘হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার’ স্লোগানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পঞ্চগড় জেলা পুলিশ এর সহযোগিতায় দাবা খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় দাবা খেলায় প্রথম হয়েছে পঞ্চগড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে পঞ্চগড় করতোয়া আদর্শ শিক্ষা নিকেতন ও তৃতীয় হয়েছে পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা পিপিএম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রাকিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমুখ। এর আগে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা শুরু হয়। এসময় প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলার ১১টি স্কুলের ১৮ টিমের ৮৮ জন প্রতিযোগী অংশ নেয়।

Post Views: 527

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত