ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জামালপুরের বকশীগঞ্জের বাট্রাজোরে আজমিরগঞ্জ দরবার শরিফের গদিনীশিন এবং খাজা বশির ইউনানী-আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা ড. খাজা নাছির উল্লাহ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, গতকাল সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি …….. রাজিউন)।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত