Print

Broadcasting News Corporation

গোমস্তাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ১জন আটক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২২ , ৬:৫০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২২, ৬:৫০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক করেছে পুলিশ। মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের উদয়নগর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি একই এলাকার ইয়াসিন আলীর ছেলে মনিরুল ইসলাম( ৪৮)। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক জাহিদ ইসলাম জানান, শিশুটি ওই এলাকার একটি আম বাগানে খেলা করছিল। এ সময় মনিরুল তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে সে বিষয়টি পরিবারকে জানালে শিশুটির মা বাদী হয়ে রাতে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত মনিরুলকে বুধবার জেল-হাজতে পাঠানো হয়েছে।

Post Views: 541

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত