Print

Broadcasting News Corporation

মোবারকগঞ্জ চিনিকলে অবসর প্রাপ্তদের চেক প্রদান

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০২২ , ১০:১৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২২, ১০:১৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের স্থায়ী/ মৌসুমি অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের (পিএফ) ফান্ডের পাওনা টাকার দাবি পূরণ হল। মোচিকের স্থায়ী অবসরপ্রাপ্ত ৪৪ জনের পাওনা টাকা প্রদান করা হয়েছে। সকালে চিনিকলের মহা-ব্যবস্থাপনা পরিচালকের অফিসে এ টাকা প্রদান করা হয়। প্রদান-কৃত ৩ কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ৪৩২ টাকা ও মৌসুমি অবসরপ্রাপ্ত ১৭ জনের ৪৪ লক্ষ ৪৩ হাজার ১ শত ৭১ টাকা। এই পাওনা টাকা পেয়ে-অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারীরা বেজায় খুশি। এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, মহা- ব্যবস্থাপক(অর্থ) জাহিদুর রহমান, মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও ফেডারেশন আইন সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার সহকারী সম্পাদক সাংবাদিক গোলাম রসুল, সহ-সভাপতি ফজের আলী, সদস্য সাইদুজ্জামান পিকুসহ শ্রমিক নেতৃবৃন্দ।

Post Views: 552

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত