Print

Broadcasting News Corporation

লাঠি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যার ঘটনায় ছেলে আটক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২২ , ৬:৫৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২, ৬:৫৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের মুক্তাগাছায় লাঠি দিয়ে পিটিয়ে বাবা আব্দুস সোবহান (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনায় ঘাতক ছেলে জহিরুল ইসলাম আটক করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ছেলের পিটুনিতে গুরুতর আহত বৃদ্ধ আব্দুস সোবহান রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া মঙ্গলবার দুপুরে মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের কালিকাপুর গ্রামে বৃদ্ধ আব্দুস সোবহানকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ছেলে জহিরুল ইসলাম। পরে স্থানীয়রা গুরুতর আহত সোবহানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদুল হাসান জানান, পরিবার লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি জহিরুল মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। তবে কি কারণে সে তার বাবাকে খুন করেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। পরিবারের লোকজনের কেউ থানায় অভিযোগ বা মামলা করতে রাজি হয়নি। ছেলে জহিরুল কে আমরা থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Post Views: 479

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত