Print

Broadcasting News Corporation

শিবগঞ্জে অস্বচ্ছল প্রতিবন্ধী শিশু পেল ভাতা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১০:২৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২, ১০:২৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাদশা নামে ১৬ বছরের এক অস্বচ্ছল প্রতিবন্ধী শিশু পেয়েছে ভাতাবহি। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ওই শিশুর হাতে ভাতাবহি তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। ভাতাভোগীর বাড়ি উপজেলার মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রামে। তার পিতার নাম নাসির উদ্দীন। ফিণ্ড সুপারভাইজার শাহজালাল, ইউনিয়ন সমাজকর্মী মরিয়ম বেগমসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জানা গেছে- দীর্ঘদিন ধরে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় শিশুটি পথে পথে ঘুরে বেড়াচ্ছিল। বিষয়টি স্থানীয় সমাজসেবা কার্যালয়ের নজরে আসলে প্রতিবন্ধী ভাতার উদ্যোগ নেয়া হয়।

Post Views: 463

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত