Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান কাটা ও মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২২ , ৪:৪১ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২২, ৪:৪১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্রি ৪৮ ধান কাটা ও মাঠ দিবস পালিত হয়েছে। সকালে রহনপুর ইউনিয়নের নওদা মিশন মাঠে এ দিবস পালন করা হয়। পরে একইস্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী ও আব্দুর রাজ্জাক, রহনপুর সেন্ট যোসেফ ক্যাথলিক ফাদার রোজারিও, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম, রইস উদ্দিন, আব্দুর রাকিব, গানিউল হক সহ স্থানীয় কৃষকরা। উল্লেখ্য, ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনী ও গোমস্তাপুর কৃষি বিভাগের সহযোগিতায় ব্রি ৪৮ জাতের ধান চাষ করা হয়। গোমস্তাপুর উপজেলায় এ বছর আউশ ধান ছয় হাজার ৮৮০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। এর মধ্যে ব্রি ৪৮ ধান তিন হাজার ৮৪৮ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে।

Post Views: 560

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত