Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে গুলি ও আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২২ , ৯:০৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২২, ৯:০৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের(ডিবি) অভিযানে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলিসহ মো.বাবুল ওরফে বাবলু (২৪) নামে এক যুবক আটক হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে চৌডালা ব্রিজের নিকট থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার ভাটাপাড়া (খড়খড়ি বাইপাস) মহল্লার মো.বাদশা’র ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক((এসআই) অনুপ কুমার সরকার বলেন, গোপন খবরের ভিত্তিতে কালো স্কচ-টেপ মোড়ানো অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বাবলুকে আটক করা হয়। এ ঘটনায় অবৈধ অস্ত্র ব্যবসার অভিযোগ এনে গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে। আসামীকে শনিবার(২৪’সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

Post Views: 599

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত