নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পৃথক অভিযানে জেলার পৃথক সীমান্ত থেকে ফেনসিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর আনুমানিক রাত আড়াইটার দিকে শিয়ালমারা বিওপির নায়েক মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭ মেইন হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিক-বিহীন ২৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার মূল্য-১ লক্ষ ১৫ হাজার ৬’শ টাকা। অপরদিকে, ২৩ সেপ্টেম্বর আনুমানিক রাত পৌনে ৩টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ মুন্নু শেখ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশানঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিক-বিহীন ৭২ বোতল ফেনসিডিল এবং ২ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার সিজার মূল্য-৩৮ হাজার ২৫০ টাকা। এছাড়াও, ২৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ৪টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মুন্সি মোমিনুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিক-বিহীন ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার মূল্য-৪০ হাজার টাকা। আটককৃত ফেনসিডিল ও গাঁজা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত