Print

Broadcasting News Corporation

শিবগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ৯:২০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২, ৯:২০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে লালমন বেগম (৩৭) নামে এক গৃহবধূসহ মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর তাহের মন্ডলপাড়ার বাবলু আলীর স্ত্রী। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু। এর আগে মঙ্গলবার বিকেলে ওই গৃহবধূর বাড়ির পেছনে এ বজ্রপাতের ঘটনা ঘটে। দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু জানান, বিকেলে আকাশে মেঘ দেখে বাড়ির পেছনে ছাগল আনতে গিয়ে যান গৃহবধূ লালমন বেগম। এ সময় ছাগল নিয়ে বাড়ি ফেরার পথেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় ওই গৃহবধূ ও একটি ছাগল। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বজ্রপাতে নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগির আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি আরও জানান, আকাশে মেঘ দেখা দিলে সকলকে সর্তকতার সাথে চলাফেরা করা উচিত।

Post Views: 523

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত