Print

Broadcasting News Corporation

ভূমি কর্মকর্তাদের গ্রাহক সেবাভিত্তিক প্রশিক্ষণে জোর দেওয়া হচ্ছে

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ৯:৫৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২, ৯:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ পাঠ্যধারায় গ্রাহক সেবাভিত্তিক প্রশিক্ষণের ওপর জোর দেওয়া এবং প্রশিক্ষণ কার্যক্রম যুগোপযোগী করা হচ্ছে। বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত কোর্সসমূহের মডিউল চূড়ান্তকরণ বিষয়ক সভায় সভাপতির বক্তৃতায় ভূমি সচিব একথা বলেন। এসময় প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ আরিফ উপস্থিত ছিলেন। সচিব বলেন, ভূমিসেবা গ্রাহকের কথা মাথায় রেখেই ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সার্ভিস সিস্টেমগুলো ব্যবহারকারীবান্ধব করে তৈরি করা হয়েছে। ইমেইল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করতে পারেন, তারা একইভাবে খুব সহজেই ঘরে বসেই ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেন কিংবা জমির ম্যাপ কিংবা খতিয়ানের জন্য আবেদন করতে পারেন। এমনকি এসব সেবা কেবল ১৬১২২ তে ফোন করেও গ্রহণ করা যাচ্ছে। এছাড়া, একটি নির্দিষ্ট সার্ভিস ফি দিয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) সহায়তায় অনলাইন ভূমি সেবার জন্য আবেদন করা যাচ্ছে। বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী ভূমি মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, আমরা কেবল ব্যবস্থাপনা বা আইন সংস্কার নয়, আমরা আমাদের ভূমি সেবা গ্রাহকদের আস্থা অর্জনের জন্য কাজ করছি। সভায় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয় ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post Views: 545

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত