Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১০:০৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২২, ১০:০৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ডা. আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে জেলা পর্যায়ের এই টুর্নামেন্টের সমাপনী হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অন্যরা। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্যগণ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ক্রীড়ামোদী দর্শকগণ, জেলার বিভিন্নস্থানের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও শিক্ষকগণ, শিক্ষার্থী খেলা উপভোগ করেন। সমাপনী খেলায় বালক পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ৭-১ গোলে ভোলাহাট উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। অন্যদিকে, বালিকাদের খেলায় শিবগঞ্জ উপজেলা দল ৪-১ গোলে গোমস্তাপুর উপজেলা ফুটবল দলকে হারায়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন অতিথিগণ। জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে।

Post Views: 590

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত