Print

Broadcasting News Corporation

ঢাকায় ইন্দোনেশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১১:৪২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২২, ১১:৪২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আজ ঢাকায় ইন্দোনেশিয়া দূতাবাসের আয়োজনে র‍্যাডিসন ব্লু হোটেলে রিপাবলিক অভ্ ইন্দোনেশিয়ার ৭৭তম স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বাংলাদেশ-ইন্দোনেশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে এ সময় মন্ত্রীকে শুভেচ্ছা স্মারক অর্পণ করা হয়। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান তাঁর বক্তৃতায় দু’দেশের অর্ধশতকের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়তর করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশের মানুষের বহুকালের সম্পর্কে সাম্প্রতিক বছরগুলোতে নতুন নতুন ক্ষেত্র যোগ হয়েছে এবং আগামী দিনগুলোতেও তা অব্যাহত থাকবে।

Post Views: 489

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত