ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সুবর্ণচরে পাহারাদারকে বেঁধে ১০ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল বাজারের পাহারাদারকে বেঁধে ১টি জুয়েলার্স ও দুটি মুদি দোকানসহ দশটি দোকানে ডাকাতি করে। এ ঘটনায় উপজেলার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের ঘোষ-ফিল্ড বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী ও ঘোষ-ফিল্ড ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত দিদারুল আলম দিদার জানান, শুক্রবার ভোর রাতের দিকে ঘোষ-ফিল্ড বাজারে ৬ ডাকাত অস্ত্র নিয়ে এসে দুই চৌকিদারকে বেঁধে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১ টি স্বর্ণের দোকান, ২ টি মুদি দোকান, ১ টি ইলেকট্রিক দোকান, ২ টি গার্মেন্টস দোকান, ১টি ভ্যারাইটিজ দোকান, ১টি চা দোকান, ১ টি ডেকোরেটর দোকান, তেল দোকানসহ মোট ১০টি দোকানে ডাকাতি করে। একই সঙ্গে ডাকাত দল দুটি মোটরসাইকেল নিয়ে যায়। ডাকাত দল নগদ টাকাসহ ৭/৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সন্ধ্যার দিকে ভুক্তভোগী ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দেবে। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন এটি ডাকাতি নয় চুরির ঘটনা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত