Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জ ৩ কেজি গাঁজাসহ ১জন আটক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ৮:৩৭ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২২, ৮:৩৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে তিন কেজি গাঁজাসহ জহিরুল ইসলাম(৪৭) নামে এক ব্যক্তি আটক হয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ এনেছে র‌্যাব। বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাসুদেবপুর এলাকায় অভিযানে জহিরুলকে আটক করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জের অনুপনগর বিম্বাসপাড়া গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক হয় জহিরুল। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক লে.কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।

Post Views: 637

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত