Print

Broadcasting News Corporation

দুর্গোৎসব অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২২ , ১০:৩২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১, ২০২২, ১০:৩২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, সংগৃহীত চিত্র।

পাবনা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, বাংলাদেশে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বঙ্গবন্ধুর ডাকে সাঁড়া দিয়ে, কাঁধ কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সবার লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ। শারদীয় দুর্গোৎসবের এই আনন্দঘন পরিবেশই হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। শুক্রবার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পাবনা জেলা আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা সবার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যেই মুক্তির আন্দোলনের ডাক দিয়েছিলেন আর বঙ্গবন্ধুর পর এ কাজটিই করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, গৃহহীনদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর দেয়া হচ্ছে, অস্বচ্ছলদের বিভিন্ন ধরনের ভাতা দেয়া হচ্ছে। শ্রী চন্দন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স প্রমুখ।

Post Views: 534

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত